বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরীমণি সুন্দর মনের মানুষ

গতকাল ছিল অভিনেতা শরিফুল রাজের জন্মদিন। গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে রাত ১২টার পর নিজের জন্মদিন উদযাপন করেন। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

জন্মদিন…

জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাত ১২টার পর অনেক শুভাকাক্সক্ষী ও বন্ধুরা কেক নিয়ে এসেছিলেন বাসায়। ভোররাত পর্যন্ত সবাই মিলে আনন্দ-উল্লাস করেছি। বিকেলে ঘুম থেকে উঠে বের হয়ে দুটি সিনেমার মিটিং করলাম। সন্ধ্যার পর আমি নিজে কিছু কাছের মানুষ নিয়ে জন্মদিন উদযাপন করেছি।

পরীমণির সঙ্গে…

পরীমণির জন্মদিনে আমাকে নাচতে দেখা গেছে। এবার আমার জন্মদিনে সে বাসায় এসে কেক কেটে উদযাপন করেছে। এসব দেখে অনেকেই ভাবতে পারেন পরীর সঙ্গে আমার নতুন রসায়ন তৈরি হয়েছে। কিন্তু বিষয়টি তেমন নয়। কাজ করতে গেলে সহশিল্পীর সঙ্গে ভালো সম্পর্ক তো হবেই। এটি অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। ‘গুনিন’ ছবিতে আমরা প্রথম একসঙ্গে কাজ করেছি। পরীসহ ‘গুনিন’ ছবির টিমের বেশ কয়েকজন জন্মদিনের রাতের প্রথম প্রহরে কেক নিয়ে এসেছিলেন আমার বাসায়। আমার সঙ্গে যারাই কাজ করেন, তাদের ভালো বন্ধু মনে করি। এর আগে কাজ করতে গিয়ে সুনেরাহ্ বিনতে কামাল, নাজিফা তুষিদের সঙ্গেও আমার ভালো বন্ধুত্ব হয়েছে। পরীমণির সঙ্গেও ঠিক তেমনি। সে ভালো অভিনেতা, সুন্দর মনের মানুষ।

গ্রামের বাড়ি…

বহু বছর পর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আলমপুরে গিয়েছিলাম। চার দিন ছিলাম। অনেক বছর পর দাদা-দাদি, নানা-নানির সঙ্গে দেখা হলো। ১৭ বছর পর স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। ভোর ৪টার দিকে গ্রামে গিয়ে প্রথমে আমার বন্ধু কৃষ্ণ বণিককে ঘুম থেকে জাগাই। এত দিন পর আমাকে দেখে সে তো অবাক। সারা দিন তার সঙ্গে ছিলাম। যে কয়েক দিন ছিলাম বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে দারুণ সময় কেটেছে।

‘গুনিন’…

‘গুনিন’ সিনেমার কাজ করতে গিয়ে সুন্দর অভিজ্ঞতা হয়েছে। খুবই পরিকল্পিত একটি কাজ। দারুণ সব সহশিল্পী পেয়েছিলাম। আর ছবির পরিচালক গিয়াসউদ্দীন সেলিমের কথা নতুন করে কী বলব। এই ছবিতে কাজের সুযোগ দিয়ে তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। দুর্ঘটনার পর আমার মতো হাত-পা ভাঙা একজনকে ডেকে কাজ দিয়েছেন। তার কাছে আমি চিরকৃতজ্ঞ।

নতুন কাজ…

সবেমাত্র শেষ করলাম ‘গুনিন’-এর কাজ। এ ছাড়া ‘রক্তজবা’, ‘হাওয়া’, ‘পরান’ ও ‘দামাল’ নামে চারটি ছবি অনেক দিন থেকে মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। এতগুলো ছবির মুক্তি আটকে আছে, এজন্য খারাপ লাগে। ২০১৯ সালের পর আমার কোনো ছবি বড় পর্দায় মুক্তি পায়নি। নিয়মিত মুক্তি পেলে, ছবি আলোচিত হলে হাতে ভালো ভালো কাজ আসে, নিজের কাজের গতি বাড়ে। এখন প্রেক্ষাগৃহ খুলে গেছে। ছবিও মুক্তি পাচ্ছে। পরিচালকদের কাছে অনুরোধ করব, ছবিগুলো দ্রুতই মুক্তির ব্যবস্থা করবেন। প্রেক্ষাগৃহে বসে ছবিগুলো দেখতে চাই। আশা করছি, দু-এক দিনের মধ্যে আমার নতুন কাজের খবর জানাতে পারব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com