বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পঞ্চান্ন বছরেও প্রেমে উদ্দাম হ্যালি

বন্ডগার্ল হ্যালি বেরির কথা নিশ্চয়ই মনে আছে। ক্যারিয়ারে বহু জনপ্রিয় আর সাড়া জাগানো ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী এই নায়িকা। শত ব্যস্ততার মধ্যেও বারবার ভেঙেছে মন, ভেঙেছে সংসার। কেবল ভেঙে পড়েননি হ্যালি। সম্প্রতি প্রেমে জড়িয়ে উন্মাতাল এক সময় পার করছেন পঞ্চান্ন বছর বসয়ী এই অভিনেত্রী। হ্যালির নতুন প্রেমিকের নাম ভ্যান হান্ট। তিনি একজন সংগীতশিল্পী। ২০০৪ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। পরে আরও চারটি অ্যালবাম বেরিয়েছে। বিশ^সংগীতের সবচেয়ে বড় পুরস্কার ‘গ্র্যামি’ও জিতেছেন তিনি। পাশাপাশি জিতে নিয়েছেন ৫৫ বছর বয়সী হ্যালির হৃদয়। এ কারণেই যেখানেই সুযোগ পেয়েছেন, হান্টের কথা বলেছেন তিনি। গত শরৎ থেকে হ্যালি ও হান্টের প্রেম। সম্প্রতি এক ম্যাগাজিনকে নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন হ্যালি। তিনি বলেন, ‘নিজেকে আমার বেশ সৌভাগ্যবতী বলে মনে হয়। একজন মা ও একজন শিল্পী হিসেবে আমি সুখী।’ হান্টের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেমটা হয়েছে বলেই মনে হয় আমি অনেক ভালো মা হতে পেরেছি। রোমান্টিক এ-সম্পর্কে যদি না জড়াতাম, যদি প্রেম না পেতাম, তাহলে একজন নারী হিসেবে ভালো থাকতে পারতাম না। আমাদের সব সময় নিজের প্রতি যতœবান হওয়া উচিত। কারণ মানুষ হিসেবে যদি ভালো না থাকি, তাহলে সন্তানদের একজন ভালো মা হতে পারব না।’

হ্যালির দুই ছেলে-মেয়ে। নাহলা এরিয়েলার বয়স ১৩, আর ম্যাসিও রবার্টের ৪ বছর। ম্যাসিওর বাবা অলিভিয়ার মার্টিনেজের সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদ হয় হ্যালির। নাহলার বাবা গ্যাব্রিয়েল অব্রির কাছ থেকেও এরই মধ্যে কোনো একসময়ে বিচ্ছিন্ন হন হ্যালি। সন্তানদের নিজের কাছেই রেখেছেন হ্যালি। তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহযোগিতা করছেন। হ্যালি তার মেয়েকে বলেছেন, ‘নিজের স্বর ব্যবহার করো। তোমার শোনার অধিকার আছে। তুমি যেমন, সেভাবেই লোকে তোমাকে ভালোবাসবে এবং গ্রহণ করবে। তুমিই ঠিক করবে, তুমি কে।’ হ্যালি বলেন, ‘আমি ওদের শিখিয়েছি, নিজের তালে এগিয়ে যেতে। কারও অনুসারী না হয়ে যেন নিজেই উদ্যোক্তা হয়, নেতৃত্ব দেয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com