মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সালমা-জাহানারা-রুমানার থেকে সহযোগিতা চান অধিনায়ক নিগার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিগার সুলতানা। আসন্ন আইসিসি বিশ্বকাপ বাছাইয়ে এই দায়িত্ব ঠিকভাবে পালনের জন্য তিনি সহযোগিতা চান দলের তিন সিনিয়র— সালমা খাতুন, জাহানারা আলম ও রুমানা আহমেদের।

সাবেক তিন অধিনায়ক সালমা, জাহানারা ও রুমানা দলে থাকার পরেও বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিগারকে অধিনায়ক করাটা আশ্চর্যের বটে। তবে এই সিনিয়রদের সহযোগিতা নিয়ে দলকে এগিয়ে নিতে চান তিনি।

নিগার বলেন, ‘অবশ্যই, আমি তাদের কাছ (সালমা, জাহানারা ও রুমানা) থেকে অনেক কিছু শিখেছি। যখনই তারা আমার নেতৃত্বে অনুশীলন ম্যাচ বা কোনো টুর্নামেন্ট খেলে তখন বিভিন্ন মুহূর্তে আমি তাদের প্রস্তাব-পরামর্শ গ্রহণ করি। তারা আমাকে অনেক গাইড করে এবং আমি ভবিষ্যতেও আমি তাদের সহযোগিতা প্রত্যাশা করি।’

২১ নভেম্বর জিম্বাবুয়ের হারারেতে শুরু হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও থাইল্যান্ডের নারীরা।

বাছাইপর্বে বাংলাদেশের নারীরা পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ— পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ে। রবিবার বেলা ১.৩০ মিনিটে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করবে টাইগ্রেসরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com