বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সুদিনের অপেক্ষায় এফডিসি

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল, বন্ধ ছিল শ্যুটিংও। সবকিছু স্বাভাবিক হলেও এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি এফডিসি। কিছু সিনেমার শ্যুটিং হলেও চলছে ঢিমেতালে। ইতিমধ্যে বেশকিছু সিনেমার শ্যুটিং হলেও মুক্তি দেওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বছর শেষে বেশকিছু সিনেমা মুক্তি পাওয়ার খবর মিললেও দর্শক হলে যাচ্ছে না। ফলে অনেকেই সাহস করে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের সিনেমার অবস্থা করোনার আগে থেকেই খারাপ। করোনা এসে আরও ধসিয়ে দিয়ে গেছে। প্রচুর সিনেমার শ্যুটিং শেষ। কিন্তু মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না কেউ। কারণ হল খুললেও এখনো হলে তেমন দর্শক যাচ্ছে না। আমাদের পরিচালকরা ঝুঁকি নিয়ে শ্যুটিং করলেও সিনেমার ব্যবসা অনিশ্চয়তাতেই রয়েছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কবে এই মন্দা কেটে সুদিন ফিরবে তা বলা যাচ্ছে না। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প দেখছি না।’ দুটি সিনেমার শ্যুটিং শেষ করেছেন পরিচালক সৈকত নাসির। ছবি দুটি হচ্ছে ‘বর্ডার’ ও ‘তালাশ’। সৈকত নাসির বলেন, ‘বর্ডারের কাজ শেষ করেছি অনেক আগেই। কিন্তু মুক্তি দেব দেব করেও দেওয়া হয়নি। পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষা করেছি। এখন কিছু কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করছি সামনে মুক্তি দিতে পারব। আর সিনেমার অবস্থা বা আগের মতো রমরমা শ্যুটিংয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে। পরিস্থিতি আরও ভালো হলে সবাই কাজে নেমে আসবে।’

শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শ্যুটিং শেষ করে বসে আছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি বলেন, ‘আমার সিনেমার শ্যুটিং শেষ। পরপর দুই ঈদে মুক্তি দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। জানি না কবে মুক্তি দিতে পারব।’

‘মুক্তি’ নামে একটি  ছবির শ্যুটিং শেষ করে বসে আছেন পরিচালক ইফতেখার চৌধুরী। তিনি বলেন, ‘ছবিটির শ্যুটিং প্রায় শেষ করে এনেছি। এখন পরিস্থিতি ভালোর জন্য অপেক্ষা করছি। পরিস্থিতি ভালো হলেই মুক্তি দেব।’ এই পরিচালক মাহি ও মোশাররফ করিমকে নিয়ে ‘ড্রাইভার’ নামেও একটি সিনেমার শ্যুটিং করছেন। এই পরিস্থিতিতে শ্যুটিং নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্যুটিং তো থামানো যাবে না। কাজ করতে হবে। সময় তো সবসময় খারাপ থাকবে না। নিশ্চয় সব সমস্যা দূর হবে। আমরা কিছুদিন অপেক্ষা করি না!’

চারটি ছবি প্রস্তুত করে রেখেছেন মোস্তাফিজুর রহমান মানিক। শ্যুটিং চলছে নতুন ছবি ‘যাও পাখি বলো তারে’র। এই পরিচালক বলেন, ‘তিনটি ছবি রেডি করে রেখেছি। অপেক্ষা করছি কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছবির শ্যুটিং করলেও মুক্তি দিতে পারছি না। এটা সত্যিই দুশ্চিন্তার বিষয়। তবে বসে থাকতে চাই না। ছবি রেডি করে রাখতে চাই। সময় ভালো হলে অবশ্যই মুক্তি পাবে।’

শ্যুটিং চলছে কাজী হায়াতের ‘জয়বাংলা’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’, নতুন সিনেমা নির্মাণ করছেন সাইফ চন্দন, অনন্য মামুনসহ আরও অনেক পরিচালক। অনন্য মামুন বলেন, ‘আমি ওটিটির জন্য সিনেমা নির্মাণ করছি। ফলে সিনেমা হল খোলা বা না খোলার ওপর আমার সিনেমার শ্যুটিংয়ের ভবিষ্যৎ নির্ভর করছে না। তবে সিনেমা হল খুললে ভালো হতো। এতে করে সিনেমাটি বড় পর্দার দর্শকরাও দেখতে পারতেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com