বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
জেলাভিত্তিক ৪০ বছরের কম বয়সী হিসেবে সেরা করদাতা হয়েছেন অভিনেতা শান্ত খান। রবিবার কর অঞ্চল কুমিল্লার কাছ থেকে চাঁদপুরের সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা আছে শান্তর।
সম্মাননা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন অভিনেতা। অনেক ভক্ত আমাকে অনুসরণ করেন। পর্দায় আমি যতই সৎ মানুষ হই,, বাস্তবে না হলে কেউ আমাকে ভালোবাসবে না। আমি সব সময় চেয়েছি তরুণরা কর দানে উৎসাহিত হোক।
এই তরুণ অভিনেতা বলেন, ‘নিজের উপার্জন অনুযায়ী সরকারকে কর দিক। এবার আমি যে সম্মাননা পেলাম, সেটা অনেক বড় পাওয়া হয়ে থাকবে। আগামীতেও পরিষ্কারভাবে কর দেব। বাংলাদেশকে উন্নত দেশের আওতায় আনার সহযোগিতা করব।’
শান্ত এখন চাঁদপুরে পূজন মজুমদারের ‘প্রিয়া রে’ ছবির শুটিং করছেন। তার সঙ্গে আছেন কলকাতার কৌশানী।