বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সাগরের তীর ঘেঁষে একটি হোটেলের সুইমিংপুল, পানিপূর্ণ সুইমিংপুল যেন ওপারের জলরাশির সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। চোখে ভ্রম তৈরি করা সেই পুলে যে তরুণীটি আকাশের দিকে নির্নিমেষ তাকিয়ে রয়েছেন। গোধূলিবেলার ছবিতে যে তরুণী জলের মাঝে ভেসে রয়েছেন তার বয়স কত? বলতেই পারেন এই প্রশ্ন কেন, কারণ নিশ্চয়ই আছে।
নাটকে মায়ের চরিত্রে অনবদ্য, অবশ্য ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে তিনি নিজেকে একটু অন্যভাবেও উপস্থাপন করতে পারেন। আবার হুমায়ূন আহমেদের নাটকেই এই তিনি যেন হয়ে ওঠেন ঠোঁটকাটা। তিনি মনিরা মিঠু, এখন যেন মনেপ্রাণে তরুণ। তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে তার দারুণ সখ্য। যার প্রতিফলন পাওয়া যায় তার চেহারায়।