বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এবার নাটকে জাহিদের কথায় রুমির গান

গীতিকার জাহিদ আকবেরর লেখা অনেক গানে কণ্ঠ দিয়েছেন সংগীত তারকা আরফিন রুমি। বেশিরভাগ গান জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল আরফিন রুমি-জাহিদ আকবর জুটির। সর্বশেষ ‘গভীরে নামি’ শিরোনামের একটি গানে এ জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে।

এবার নতুন গানের খবর এলো তাদের। জাহিদ আকবরের কথায় রুমির এবারের গানের শিরোনাম ‘তোমায় হারিয়ে ফেলেছি’।  নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘মায়ায় থেকো’ নাটকে থাকছে গানটি। এই গানের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আরফিন রুমি রাজের সঙ্গে কাজ করলেন।

নতুন গান নিয়ে রুমি বলেন, ‘জাহিদ আকবর ভাই আমার প্রিয় মানুষ। আমাদের জুটির গানের আলাদা একটা শ্রোতাপ্রিয়তা আছে। অনেক দিন পর জাহিদ ভাইয়ের গান কণ্ঠে তুললাম। আর রাজ ভাইয়ের কথা নতুন করে কিছু বলার নেই। পাঁচ বছর রাজ ভাইয়ের কোনো প্রজেক্টে গাইছি। এর আগে তার তিনটি সিনেমায় কাজ করেছি আমি। সব মিলিয়ে এবারের কাজটি আমার শ্রোতাদের জন্য দারুণ কিছু হবে।’

গীতিকার জাহিদ আকবর বলেন, আরফিন রুমির সঙ্গে আমার লেখা গান কবে আসবে সেই কথা তার শ্রোতারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন। অবশেষে তাদের সেই অপেক্ষার পালা শেষ হয়ে আসছে। ‘তোমায় হারিয়ে ফেলেছি’ নামের নতুন একটা গান আসছে রুমির প্রিয় শ্রোতাদের জন্য। গানটি থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘মায়ায় থেকো’ নাটকে। রাজের আগ্রহের কারণেই মূলত গানটা দীর্ঘদিন পর লেখা হয়েছে। আরফিন রুমির সাথে আমি বরাবরই গান লেখায় ভালোবাসা বোধ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভালোবাসা সবার জন্য।’

‘মায়ায় থেকো’তে অভিনয় করেছেন মনিরা মিঠু, মুশফিক আর. ফারহান ও সারিকা সাবরিন। এর শুটিং হয়েছে সিলেটের বিয়ানীবাজারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com