বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রহমত-জলি দম্পতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

শোবিজ জগতের প্রিয় মুখ দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন । বর্তমানে তারা বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিয়ন।

গণমাধ্যমকে আশিকুর রহমান লিয়ন জানিয়েছেন, ‘গত ২২ নভেম্বর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি রয়েছেন এই দম্পতি। জলি ম্যাডাম সংকটাপন্ন পরিস্থিতিতে থাকায় আইসোলেশন ইউনিটে ছিলেন। তবে বর্তমানে ভালো আছেন। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন জলি ম্যাডাম। ২২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীর স্যারেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনিও হাসপাতালে ভর্তি হন।’ রহমত-জলি দুজনই এই একই বিভাগের শিক্ষক।

রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি দু’জনের বাড়ি রাজশাহী। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের পরিচয়। এরপর ১৯৮৯ সালে দেশে এসে জলি শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। রহমত আলী যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে পরে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন।

টানা ছয় বছর প্রেম করার পর ১৯৯০ সালে বিয়ে করেন এই দম্পতি। রজত আর সহন নামের দুই পুত্রসন্তান রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com