বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশ-বিদেশে কনার ব্যস্ততা

বর্তমান সময়ে দেশের প্লেব্যাক কুইন বলা হয় দিলশাদ নাহার কনাকে। বড় বাজেটের বড় তারকাদের সিনেমার গানে তার ডাক আসে সবার আগে। সম্প্রতি তিনি আর ইমরান দ্বৈত কণ্ঠে গেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত প্রথম সিনেমা ‘গলুই’-এর একটি গান। গানটি তৈরি করেছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। সরকারি অনুদানে ‘গলুই’ সিনেমাটি নির্মাণ করেছেন এস এ হক অলীক। গানটি নিয়ে কনা খুবই আশাবাদী। কারণ এর আগে তার গাওয়া শাকিব খানের ‘দিল দিল’ আর পূজা চেরীর ‘ওহে শ্যাম’ ও ‘প্রেমের বাক্স’ গানগুলো তুমুল জনপ্রিয়তা পায়।

শুধু সিনেমার গান নয়, নানা কাজে ব্যস্ত থাকে। বিগত অর্ধযুগে দেশের বিজ্ঞাপন জগতে ভয়েস ওভারের ক্ষেত্রেও তিনি শীর্ষে। এত ব্যস্ততার মধ্যেও তিনি ভুলে যান না তারকাসত্তা কিংবা ব্যক্তিজীবনকে। তার ফেইসবুকের পাতায় নজর দিলেই দেখা যায় তিনি কনসার্টে ব্যস্ত আজ এ শহর তো কাল অন্য শহরে। একই ভাবে একটু অবসর পেলেই ঘুরতে বের হন নিজের ক্লান্তি ভুলতে। শুধু তাই নয়, শোবিজে তার একঝাঁক বন্ধু। তারা মিলে হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন। যেমন গত পরশু রাতেই তিনি কিছু ছবি শেয়ার করেছেন ফেইসবুকে। কনার সেলফিতে দেখা যাচ্ছে শোবিজের জনপ্রিয় তারকা আজমেরী হক বাঁধন, মাসুমা রহমান নাবিলা, আফসান আরা বিন্দু, রুমানা মালিক মুনমুন, সামিয়া আফরিন, তানিয়া হোসাইন, আফরোজা পারভিন, চৈতীসহ অনেককে। মাঝে মাঝে এই দলে যুক্ত হন চিরসবুজ চিত্রনায়িকা পূর্ণিমাও। কথায় আছে, সঙ্গ দোষে তুলাও ভাসে! কিন্তু এখানে হয়েছে উল্টো। কনার সঙ্গ সব গ্ল্যামারাস তারকার সঙ্গে। তাই তিনিও কারও চেয়ে কম যান না। মাঝে একটু ওজন বেড়ে গেলেও এখন জিম করে একেবারে ফিটফাট এই মিউজিক ডিভা! যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, জিমে গিয়ে ঠিকই নিজেকে টনটনে রাখতে পছন্দ করেন। সেইসঙ্গে কনার সাজ পোশাক সব সময়ই অন্য সংগীতশিল্পীদের তুলনায় ট্রেন্ডি ও রুচিশীল।

শীতকাল আসার আগে থেকেই কনসার্টে নিয়মিত হয়েছেন এই গানের পাখি। দেশের বিভিন্ন প্রান্তে শো করছেন। এবার পালা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের ভক্তদের আনন্দে ভাসানোর। তাইতো তিনি পারফর্ম করবেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ^বিখ্যাত শারজাহ স্টেডিয়ামে। আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল’। ঐতিহ্যবাহী এই ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে তিনিসহ আলো ছড়াবেন ইয়ামিন হক ববি, নুসরাত ফারিয়া, রোশানসহ কয়েকজন তারকা। এ উপলক্ষে ১ ডিসেম্বর দেশ ছাড়বেন তারা, ফিরবেন ৪ ডিসেম্বর।

আয়োজকরা জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এই আয়োজন অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতিনিয়ত নতুন গান রেকর্ড করছেন কনা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া দুটি নতুন গান ‘ফিরে যেতে চাই আমি’ ও ‘সে আসবে বলে’। ‘ফিরে যেতে চাই আমি’ গানটি লিখেছেন শামীম রেজা এবং সুর করেছেন লুৎফর হাসান ও শান, সংগীতায়োজন করেছেন শান। ‘সে আসবে বলে’ গানটি লিখেছেন রেবেকা জামান পলিন এবং সুর সংগীত করেছেন শান। ‘ফিরে যেতে চাই আমি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান এবং ‘সে আসবে বলে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। কনা বলেন, ‘দুটি গানেরই কথা এবং সুর আমার কাছে ভালো লেগেছে। সবাই এটা অবগত আছেন যে গানের বাণী এবং সুর ভালো লাগলে তা আমি গাইতে বেশি আগ্রহী হই এবং স্বাচ্ছন্দ্যবোধও করি। ‘ফিরে যেতে চাই আমি’ গানটির বিশেষত্ব হলো এ গানটি সুর করেছেন লুৎফর ভাই ও শান ভাই। আবার গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান ভাই নিজে। খুব যত্ন নিয়ে তিনি গানটি করেছেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। আবার শান ভাইয়ের সুর করা ‘সে আসবে বলে’ও দারুণ হয়েছে। সব মিলিয়ে আমার নতুন দুটি গান বলা যায় একইসঙ্গে প্রকাশ হলো, এটাই আসলে সত্যিকারের আনন্দের বিষয়।’

নিজের ইউটিউব চ্যানেলের জন্যও নতুন গানের মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত তিনি। কনা জানান, গত ১০ নভেম্বর তিনি নতুন একটি গানের মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে অংশ নিয়েছেন। সেটিও শিগগিরই প্রকাশ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com