বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শীতের পোশাকেও নিজেকে করে তুলুন ফ্যাশনেবল

দেশে জাঁকিয়ে শীত না পড়লেও, বাতাসে শীতের আমেজ এসেছে মোটামুটি ভালোই। আর শীতকাল মানেই নানা উৎসবের সমারোহ। পৌষ পার্বণ, বড়দিন, নতুন বছর। সর্বোপরি বিয়েবাড়ি।

শীতকালীন এই উৎসবের আবহে সাজগোজ নিয়েও খানিক আলাদা ভাবনা-চিন্তা থাকে। এই সময় শীতবস্ত্রে নিজেকে জড়িয়ে রাখলেও উৎসবের প্রবাহে অন্যের নজর কাড়তে মেনে চলুন কয়েকটি বিষয়।

১) গরম কালে হাল্কা রং এর জামাকাপড় আরামদায়ক হলেও, শীতকালের পোশাক রঙিন হলে ক্ষতি নেই। বরং শীতকালীন উৎসবের জামাকাপড় নির্বাচন করতে গাঢ় রংকেই বেশি প্রাধান্য দিন। এক্ষেত্রে কালো, গাঢ় লাল, মেরুন, বেগনি রঙের পোশাক পরতে পারেন। পোশাকের গাঢ় রং আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

২) শীতকালে গাঢ় রঙের পোশাকের সঙ্গে মানানসই শীতবস্ত্র পরুন। জিন্স পরলে তার সঙ্গে পরতে পারেন ব্লেজার। শাড়ি পরলে শাড়ির সঙ্গে মানানসই কাঁথার কাজ করা শাল কাঁধের একপাশ থেকে ঝুলিয়ে নিতে পারেন। ছেলেরা পাঞ্জাবি পরলে, তার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে কায়দা করে জড়িয়ে নিতে পারেন চাদর।

৩) কী পোশাক পরছেন, তার থেকেও গুরুত্বপূর্ণ সেই পোশাকটি আপনার চেহারার সঙ্গে কতটা মানানসই। তাই যে কোনও উৎসব অনুষ্ঠানে পোশাক নির্বাচনের আগে আরামদায়ক এবং সহজে সামলানো যায়, এমন পোশাক বাছুন।

৪) শুধু তো পোশাক নয়, নিজেকে সুন্দর করে তুলতে চুলেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিয়ে বা জমকালো কোনও উৎসবে শাড়ি পরলে তার সঙ্গে বাঁধতে পারেন হাতখোঁপা। পশ্চিমী কায়দার কোন পোশাকের ক্ষেত্রে খোলা রাখতে পারেন চুল।

৫) কোন পোশাকের সঙ্গে কী ধরনের গয়না পরবেন, এই নিয়ে অনেকেই ধন্দে থাকেন। শাড়ি পরলে কানের দুল এবং হার, দু’টি একসঙ্গে না পরাই ভাল। গলা জুড়ে থাকে এমন হার শুধু পরতে পারেন। অথবা বড় একটি কানের দুলও পরে নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com