বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এখনো নুসরাতকে ভালোবাসেন নিখিল

অনেক জলঘোলার ভারতীয় অভীনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান এবং নিখিল জৈনের বিচ্ছেদ হয়েছে পাকাপাকিভাবে। নিখিলেরই করা এক মামলায় এরই মধ্যে ভারতীয় আদালত রায় দিয়েছেন, দেশটিতে ভিন্ন ধর্মের আইন অনুযায়ী মুসলিম নুসরাত ও হিন্দু নিখিলেন বিয়ে ছিল অবৈধ। এই রায়ে সপরিবারে খুশি বলেও জানিয়েছিলেন নিখিল। তবে এবারে নিখিলের মুখে শোনা গেল ভিন্ন কথা।

সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে লাইভে এসে নুসরাত সম্পর্কে নিখিল তার বক্তব্য স্পষ্ট করতে গিয়ে বলেন, আমি আজও নুসরাতকে ভালোবাসি। তবে এত কিছুর পর এখন এসে এমন মন্তব্য কেন? এরও উত্তর দিয়েছেন নুসরাতের সাবেক স্বামী।

নিখিল বলেন, আমি আজও নুসরাতকে ভালোবাসি। আমি যে নুসরাতকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে এখনো আমার হৃদয়ে আছে। তবে এখনকার নুসরাতকে আমি চিনতে পারছি না। এখনকার নুসরাতের সঙ্গে আগের নুসরাতের কোনো মিল নেই।

নিখিল আরো বলেন, এই সম্পর্কের শেষের দিকে আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল, আর সেটাকেই আইনগতভাবে আমি পরিষ্কার করেছি। তবে আমি কিন্তু নুসরাতের এখনকার জীবনযাপন নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। ও কার সঙ্গে ঘুরছে, কার সঙ্গে বাচ্চা জন্ম দিচ্ছে এসবের গভীরে কখনো যাইনি, প্রশ্নও করিনি। যদি যাই, তাহলে হয়তো ওরই ক্ষতি হবে।

এর আগে, ভারতীয় আদালত নুসরাত-নিখিলের বিয়েকে অবৈধ ঘোষণা করার পরই নিখিল বলেছিলেন, তার পরিবার এখন হাঁফ ছেড়ে বেঁচেছে, তিনিও খুশি। কারণ, এবারে নুসরাত আর ভরণপোষণের টাকা চাইতে পারবে না তার কাছে। তবে এই নুসরাতকেই ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে বিশাল আয়োজনে বিয়ে করেছিলেন নিখিল। নিজের পরিবার, সমাজ এমনকি, ধর্মীয় সব বেড়াজাল অতিক্রম করে পরিণতি পেয়েছিল তাদের ভালোবাসা।

এ নিয়ে নিখিল বলেন, আমি আমার পরিবার-সমাজ সব কিছুর বিরুদ্ধে গিয়ে নুসরাতকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তবে আসল বিষয়টি হলো, তুমি আজকে আমাকে ঠকাতে পারবে, এটা আমার ভাগ্য। কিন্তু কালকে আর তা পারবে না

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com