বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

টাকার বিনিময়ে বলিউডে সুযোগ পেয়েছিলেন রণবীর?

টাকার বিনিময়ে রণবীর সিংকে বলিউডে সুযোগ দিয়েছিল যশরাজ ফিল্মস। সম্প্রতি এমনই দাবি করেছেন অভিনেতা এবং স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খান।

‘বান্টি অউর বাবলি-২’ সিনেমার সমালোচনা করতে গিয়ে হুট করে  রণবীর প্রসঙ্গ তোলেন তিনি। জোর গলায় দাবি করেন, আদিত্য চোপড়া রণবীরকে বলিউডে নিয়ে আসেননি। তার দাবি, অভিনেতার বাবার থেকে ২০ কোটি টাকার বিনিময়ে তাকে নিজেদের ছবিতে সুযোগ দিয়েছিল যশরাজ ফিল্মস।

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রণবীর। হাসিখুশি, প্রাণোচ্ছল বিট্টু শর্মার চরিত্র করে পেয়েছিলেন ভূয়সী প্রশংসাও। কিন্তু কমল আর খানের মতে, নিজের প্রতিভা নয়, অর্থের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন পর্দার ‘খিলজি’।

তবে এই প্রথম নয়, অতীতেও বলিউডের নানা তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কমল। এমনকি সালমান খানের প্রসঙ্গে বলতেও বাদ রাখেননি। এর পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সালমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com