বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভিকি-ক্যাটরিনার বিয়েতে কী দায়িত্ব পেলেন ফারহা-করণ?

ক্যাটরিনা-ভিকির বিয়ে নিয়ে সরগরম বলিউড। প্রতিদিনিই আসছে নতুন নতুন খবর। মাঝখানে ক্যাটরিনা-ভিকি বিয়ে করবেন না বলে তৈরি হয়েছিল গুঞ্জন। তাহলে আসলেই ৯ ডিসেম্বর বিয়ের আসর বসবে কি না এ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে নতুন খবর দিলেন বলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফারহা খান ও করণ জোহর। ক্যাটরিনা-ভিকির বিয়েতে নাচবেন তারা।

করণ জোহর এবং ফারহা খান তারকা যুগলের বিয়েতে নাচের দায়িত্ব নিয়েছেন। বরপক্ষের সংগীতানুষ্ঠানের ভার করণের ঘাড়ে আর কনেপক্ষের সংগীতানুষ্ঠানে নেতৃত্ব দেবেন ফারহা।

রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে ভিকি-ক্যাটরিনার বিয়ের মণ্ডপ সাজছে বলে শোনা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি এই বিষয়ে। এরই মাঝে জানা গেছে, ৬ থেকে ১১ ডিসেম্বর সেই বিলাসবহুল প্রাসাদে আর কোনো বুকিং নেওয়া হচ্ছে না। সেই থেকেই বিয়ের বিষয়ে মোটামুটি নিশ্চিত অনুরাগীরা।

ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে ‌সংশয় তৈরি হয়েছিল ভিকির বোন উপাসনা বোরার মন্তব্যে। কয়েক দিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন উপাসনা। তিনি বলেন, ‘সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেরাই জানাব। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com