বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ট্রেন ভর্তি লাশ, একাত্তরের সত্য ঘটনা টেলিফিল্মে

একটি টেলিফিল্ম বানানো হবে। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে সেই টেলিফিল্মের জন্য দরকার ট্রেন, শুধু ট্রেনে হলে হবে না প্রয়োজন রেলের শহর।

মুক্তিযুদ্ধের খুবই রোমহর্ষক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক শ্বাপদ। আর এই টেলিফিল্মকে বাস্তবে চিত্রিত করার জন্য শুটিংএর ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরের রেলের শহর পার্বতীপুর ও সৈয়দপুরকে বেছে নেওয়া হয়। টানা তিনদিন সেখানে শুটিং করা হয়। চিত্রনাট্য লিখেছেন মাসুম আর পরিচালনা করেছেন শাহরীয়ার। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন পিকলু চৌধুরী।

এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, এফ এস নাইম, তারিক আনাম খান,শম্পা রেজা,শতাব্দি ওয়াদুদ, আবুল কালাম আজাদ সেতু, রওনক রিপন ছাড়াও আর অনেকে।

শ্বাপদের গল্পটা এমন, পাকিস্তান রেলওয়ে। ১৯৭১। ওয়াজিউল্লাহ চৌধূরী তখন পাকিস্তান রেলওয়তে বিটি গার্ড হিসেবে কর্মরত।  স্ত্রী দুই ছেলে ২ মেয়ে এবং মাকে নিয়ে ওয়াজিউল্লার পরিবার। বড় ছেলে আবুল কাসেমের বয়স তখন ২১। মুক্তির দলে যোগ দেবার জন্যে ছেলে ছটফট করে। ওয়াজিউল্লাহ করা শাসন করেন। রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা পাকিস্তানের সরকারি চাকুরে। ওয়াজিউল্লাহ তখনো  চাকরি করে যাচ্ছেন। যদি কোনও ভাবে জানতে পারে ছেলে মুক্তিযোদ্ধা হয়েছে, তাহলে সবার জীবন বিপণ্ণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com