বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রূপঙ্কর বাগচীর সুর ও সংগীতে বদরুল হাসানের গান

পারিবারিক সূত্রেই সাংস্কৃতিক বলয়ে বেড়ে উঠেছেন বদরুল হাসান। পরিবারের সবাই ছিলেন সংস্কৃতিমনা। চলচ্চিত্র, গান ও নাটকের বিভিন্ন ধারায় ছিল তাদের পারিবারিক বিচরণ। সংস্কৃতির একাধিক মাধ্যম তাকে হাতছানি দিলেও তিনি বেছে নিয়েছেন গান। বড় হয়েছেন মেহেদী হাসান, জগজিৎ সিংয়ের গান শুনে।

ষাটের দশকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার প্রয়োজন হলেই ডাক পড়ত বদরুল হাসানের। স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে বিভিন্ন উদ্দীপনামূলক অনুষ্ঠানে নিয়মিত গান করতেন তিনি।

রাজেশের সুরে ২০১৯ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘শেষ ঠিকানা’। অ্যালবামের ‘নীল জোছনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে।  তার কণ্ঠের মায়ার গুণে শ্রোতামহলে তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান।  গান শিখেছেন ওস্তাদ মোহাম্মদ শাকুরের কাছ থেকে। নিয়মিত করে যাচ্ছেন গানের চর্চা। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই শ্রোতারা শুনতে পাবেন তার নতুন গান।

গানের শিরোনাম ‘তুমি বদলেছো বলে’। গানটির কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ। সুর ও সংগীতায়োজন করেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী।

পড়াশোনায় মেধাবী বদরুল হাসান খান খেলাধুলায়ও ছিলেন পারদর্শী। ফুটবল ও ক্রিকেট এই দুই খেলায় কুড়িয়েছেন সুনাম।

প্রকৌশলী বদরুল হাসান খান  বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেলে নিয়মিত গান করে যাচ্ছেন। বাংলাদেশ টেলিভিশনের এ গ্রেডের কণ্ঠশিল্পী তিনি।  নিয়মিত সংগীত চর্চার পাশাপাশি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com