বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিয়ের আগে মা হলে কেউ ফিরে তাকাবে না, স্বরাকে বলা হয়েছিল

স্বরা ভাস্কর মা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন।  মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্বরা ভাস্কর। তবে বায়োলজিক্যাল চাইল্ড নয়, দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আর তাতেই সমাজের একটা অংশের কটাক্ষ ঘিরে ধরেছে অভিনেত্রীকে। অবশ্য পাশে পেয়েছেন পরিবারকে।

এক সাক্ষাৎকারে স্বরা জানান, ‘আমি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিতে অনেকেই বোকা বোকা চিন্তা দেখানো শুরু করেছেন। ‘এরপর তো আর বিয়ে হবে না’, ‘সবাই কী কবলে’, ‘কে তোমায় বিয়ে করবে’র মতো নানা কথা শুনতে হয়েছে। তবে আমি আমার মা-বাবা, আমার ভাই, আমার জামাইবাবু, আমার বন্ধু-বান্ধব ও পরিবারের সমর্থন পেয়েছি। যার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি।’

‘মিড ডে’কে গত মাসে দেওয়া সাক্ষাৎকারে নিজের মা হওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বরা। সঙ্গে জানান, বাচ্চা দত্তক নেওয়ার যেসব নিয়ম কানুন আছে তা সব তিনি পূরণ করে ফেলেছেন। এখন অপেক্ষা করছেন কবে তাঁর নম্বর আসবে ও তাঁর সন্তানকে দেখতে পাবেন।

স্বরা আরও জানিয়েছিলেন পরিবারের শখ তাঁর বরাবরের। আর একসময় বুঝতে পারেন বিয়ে ছাড়াও বাচ্চা নেওয়া সম্ভব এবং তাও দত্তক নেওয়ার মাধ্যমে। তারপরই Central Adoption Resource Authority-র শরনাপন্ন হন স্বরা। সেখানকার প্রতিনিধিদের সাথে কথা বলেন। সমস্ত ফর্মালিটিস পূরণ করেন।

তারকা বলে সেখানে তাঁকে আলাদা করে কোনও সুবিধে দেওয়া হয়নি। বরং, তিনিও আর পাঁচজনের মতো এখনও জানেন না কবে পাবেন সন্তান। আপাতত অপেক্ষা করতে হবে তাঁকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com