বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

এখনও ওমিক্রনে মৃত্যু হয়নি কারো!

ওমিক্রন কাঁটায় আটকে বিশ্ববাসীর জীবন। এই মুহূর্তে করোনার নতুন এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে বিশ্বের ৩৮টি দেশে। এমনকী, ভারতেও ইতিমধ্যেই থাবা বসিয়েছে কোভিডের এই নতুন স্ট্রেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, করোনার এই নতুন স্ট্রেন কতটা ঘাতক?

এবার এই প্রশ্নের উত্তর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানাচ্ছে, ৩৮টি দেশে ওমিক্রন থাবা বসালেও এখনও পর্যন্ত একজনেরও মৃত্যু হয়নি। সম্প্রতি আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়্যান্ট। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভ্যারিয়্যান্ট আদতে কতটা সংক্রামক তা জানার জন্য কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে।

তবে ওমিক্রন সংক্রামক হলেও এই ভ্যারিয়্যান্টে আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন বা তাদের শরীরে খুব সামান্য উপসর্গ দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না। আক্রান্তরা চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই ওষুধ খেলে বা প্রাথমিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে যাচ্ছেন বলে খবর। বিশ্বে ওমিক্রন এখনও কোনও প্রাণ না কাড়ায় আশার আলো দেখছেন গবেষকরা। তাঁদের কথায়, এই ভ্যারিয়্যান্ট সংক্রামক হলেও ঘাতক নয় বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এই সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com