বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। তবে একইসাথে তিনি দাবি করেছেন, এবারের সপ্তম দফা ভিয়েনা সংলাপে ইরান নতুন করে যে নীতি-অবস্থান নিয়েছে তাতে ইরানই উল্টো একঘরে হয়ে পড়েছে।
শুক্রবার বিকেলে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন এ মন্তব্য করেন।