বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জয়ার ছাদবাগানে হলুদের দারুণ ফলন

অভিনেত্রী জয়া আহসানের অন্যতম একটি শখ হলো বাগান করা। নিজের বারান্দা ও ছাদবাগানে প্রায় শতাধিক গাছ রয়েছে জয়ার। সময় পেলেই গাছেদের সঙ্গে সময় কাটান তিনি। করোনাকালে বাগানের পরিচর্যায় বেশিরভাগ সময় কেটেছে তার।

প্রায়ই নিজের বাগানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন জয়া। শনিবার ঝুড়িভর্তি হলুদের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লিখেছেন সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রান…।

জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে ইস্কাটনে বাসার ছাদে বাগান করেছেন জয়া। এর আগে নিজের বাগানের জলপাই, টমেটো, লেবু,ধনে পাতা, শিম, বেদানা,পেয়ারাসহ অনেক ফল ও শাকসবজির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া। সেই সাথে রঙ বেরঙের সব ফুলের গাছও রয়েছে জয়ার বাগানে।

উপহার হিসেবে গাছ পেলে খুশি হন জয়া। সুযোগ পেলে বাইরের দেশ থেকেও পছন্দের গাছ নিয়ে আসেন।

কিছুদিন আগে লন্ডন থেকে ফিরেছেনে দুই বাংলার এই অভিনেত্রী। লন্ডনে মায়ের সাথে কাটিয়েছেন সুন্দর সময়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com