বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
মুঠোফোন কম্পানি বাংলালিঙ্কের গুলশান অফিসে একত্র হয়েছিলেন ট্যালেন্ট হান্ট শো টফি স্টার সার্চ-এর তিন বিচারক- তারিক আনাম খান, পূর্ণিমা এবং চঞ্চল চৌধুরী। উপস্থাপক আসিফ বিন আজাদের কাছে তাঁরা তুলে ধরেন প্রতিযোগিতার নানা বিষয়।
চঞ্চল আশাবাদী, অসাধালণ কিছু প্রতিভাবান প্রতিযোগী হাজির করতে পারবেন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট হান্ট শো টফি স্টার সার্চ-এ সারাদেশ থেকে প্রতিভাধরদের খুঁজে বের করে তাদের পুরো দেশের সামনে তুলে ধরার জার্নিতে থাকব বিচারক হিসেবে। আশা করি, অসাধারণ কিছু প্রতিভাধরদের প্রতিভা সামনে থেকে দেখার সুযোগ হবে। এত বড় প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে তারা কেমন পারফর্ম করে তা দেখতে সবার মতো মুখিয়ে আছি আমিও। তাই জলদি জলদি অংশ নাও টফি স্টার সার্চ-এ। আপলোড করো তোমার পারফরম্যান্সের ভিডিও। দেখাও তোমার ট্যালেন্ট আর হয়ে যাও টফি স্টার।
অপর বিচারক পূর্ণিমা বলেন, যেকোনো বয়সের মানুষ তাঁর নিজের বিশেষ কোনো প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এই শোতে। অভিনয়, নাচ, গান তো আছেই, এর বাইরে অনেকের অনেক ধরনের প্রতিভা থাকে। সবাই সুযোগ পাবেন। টফি স্টার সার্চ-এ জাজ হিসেবে আছি আমিও। আশা করি, দেশের সেরা ট্যালেন্টদের পরিচয় করিয়ে দিতে পারব সবার সঙ্গে। আর তাই দেরি না করে আজই অংশ নাও টফি স্টার সার্চ-এ।