বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো : হাসিন

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। দুজনের সম্পর্ক নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর, এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু আইনত এখনো তাঁরা স্বামী-স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় হাসিন কখনো খোলামেলা ছবিতে তাক লাগিয়ে দেন, কখনো আবার একমাত্র মেয়ের মিষ্টি মুহূর্ত পোস্ট করেন। কিন্তু নেট মাধ্যমে তাঁর উপস্থিতি সর্বদাই চোখ টানে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখেছেন হাসিন, তা ঘিরে রীতিমতো হৈচৈ। সেখানে সবুজ রঙা ব্যাকগ্রাউন্ডে বড় বড় সাদা হরফে লেখা, ‘মরে যাওয়াই ভালো কারো কাছ থেকে গুরুত্ব পাব এমনটা ভিক্ষা চাওয়ার চেয়ে’।  এই পোস্ট দেখে অনেকেই ভাবতে থাকেন, তবে কি শামির উদ্দেশে এই বার্তা দিলেন হাসিন? তাঁর লক্ষ্য আদতে কে? কার সামনে নিজের গুরুত্ব বোঝাতে চাইছেন তিনি!

কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, ‘শামি ভাইয়ের ওপর এত রাগ!’, কেউ আবার লিখেছেন, ‘নিজের জীবন, নিজের মতো করেই বাঁচো’। হাসিনের এই চাঞ্চল্যকর পোস্টের ক্যাপশনটি পড়লে অবশ্য হাসিনের মনের ভাবনা খানিকটা স্পষ্ট হয়। সেখানে শামির স্ত্রী লিখেছেন, ‘এটা (এই বার্তাটা) সেইসব মানুষদের জন্য, যাঁরা অন্যের জন্য নিজের জীবনটা কষ্টে কাটায়।’

শামির সঙ্গে হাসিনের দাম্পত্যকলহের কথা এত দিনে কারো অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে প্রায়ই কটাক্ষের শিকার হন হাসিন। যদিও এই বিতর্ককে কেয়ার না করেন হাসিন। একের পর এক সাহসী ছবি পোস্ট করেন তিনি।

পেশায় মডেল হাসিন আইপিএলে চিয়ার লিডার হিসেবে কাজ করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনী ক্যাম্পেইনের সঙ্গেও যুক্ত থেকেছেন হাসিন। কলকাতার মেয়ে হাসিনের সঙ্গে শামির আলাপ আইপিএলের ফাঁকেই। প্রেম পর্বের পর ২০১৪ সালের ৬ জুন বিয়ে করেছিলেন তাঁরা৷ দুজনের এক কন্যাসন্তানও রয়েছে। ২০১৮ সাল থেকেই ঝামেলা শুরু তাঁদের। শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের হুমকি পর্যন্ত এনেছিলেন তিনি! তাঁর দাবি ছিল, ভারতীয় তারকা পেসার জড়িয়েছেন পরকীয়া সম্পর্কে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com