বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

যুক্তরাষ্ট্রে শ্যুটিং শুরু করছেন শাকিব

দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কয়েক দিন সেখানে ঘুরে দেশে ফেরার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। শাকিব সিদ্ধান্ত নিয়েছেন, আমেরিকাতেই নতুন সিনেমার শ্যুটিং করবেন। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি আগামী জানুয়ারিতে শ্যুটিং শুরু হবে। পরিচালনা করবেন হিমেল আশরাফ। নিউইয়র্কে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক বলেন, ‘শাকিব খানকে নিয়ে একটি সিনেমা বানাতে চাই।’ কথার পরিপ্রেক্ষিতে শাকিব খান বলেন, ‘যতই প্লেনের টিকিট কাটছি একটার পর একটা কাজ চলে আসছে। এখানকার এক বন্ধু বলছিল এত দিন পর এসেছ, ঘুরে বেড়াও। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি সিনেমার শ্যুটিং করব। এখানকার মানুষ দেখবে, আমার দেশের মানুষও পাবে। হিমেল আশরাফ এখানে আছে। আসন্ন ঈদে নতুন এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি এখানে মুক্তি দেব।’ একই অনুষ্ঠানে মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন শাকিব খান। এই সিনেমার প্রিমিয়ারে নায়ক আরিফিন শুভ সমালোচিত হন। তার বক্তব্য নিয়ে ট্রল হয়। অনেকের দাবি, শুভ তার বক্তব্যে ইঙ্গিত দিয়ে শাকিবকে খোঁচা দিয়েছেন! ঠিক এমন সময় শাকিবের উদারতা মুগ্ধ করার মতো। তিনি বলেন, ‘এখন তো আমাদের সিনেমা ঢালাও করে আমেরিকায়, অস্ট্রেলিয়ায় রিলিজ হচ্ছে। নিউইয়র্কে মিশন এক্সট্রিম রিলিজ হয়েছে। সবাইকে এ ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সব সময়ই চাই শুধু আমি কেন, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা ও বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; সব সময় সবাইকে সাপোর্ট করি। তাদের প্রতি আমরা শুভকামনা সব সময়ই রাখি। যে ভালো কাজ করে, আমি তার সঙ্গে সব সময় ছিলাম, আছি এবং থাকব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com