বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে এবার যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। একইসঙ্গে লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টারও তিনি।
মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয়ের হয়ে কাজ করবেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ। তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
ব্যাংক, ইন্সুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কার্যক্রমের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন এমপি টিউলিপ সিদ্দিক।
টুইটবার্তায় নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন টিউলিপ সিদ্দিক। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে একাধিক খবর প্রকাশ হয়েছে।