বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২২ অপরাহ্ন

৩ মিনিটের জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেলেন সিইও!

গণছাঁটাই যাকে বলে। মাত্র তিন মিনিটের জুম কলে সংস্থার ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করলেন নিউইয়র্কের মর্টগেজ সংস্থা বেটার ডট কমের সিইও বিশাল গর্গ। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, এক সঙ্গে ৯০০-র বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে ওই বৈঠকে।

আর কয়েক দিনের মধ্যে ছুটির মরসুম শুরু হবে। তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল সংস্থার তরফে। সময় মতো হাজিরও হয়েছিলেন কর্মীরা। হঠাৎ-ই বৈঠকে যোগ দিয়ে সিইও জানিয়ে দেন, এক সঙ্গে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। যা শুনে স্বাভাবিক ভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ে কর্মীদের। কারণ তারা তখনও জানেন না, ঠিক কী কারণে তাদের ছাঁটাই করা হল!

বৈঠকে বিশাল বলেন, ‘খুব একটা ভাল খবর নিয়ে আসিনি। বাজার দ্রুত বদলাচ্ছে। বাজারে টিকে থাকতেই কোম্পানিকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত আমার, তাই আমার থেকেই শোনা উচিত ছিল আপনাদের। এই নিয়ে দ্বিতীয় বার কর্মী ছাঁটাই করছি আমি। যা অত্যন্ত কঠিন কাজ। আমি সত্যিই এটা করতে চাই না। এর আগের বার ভীষণ কেঁদেছিলাম আমি। আশা করছি, এ বার শক্ত থাকতে পারব। এই মুহূর্ত থেকে আপনারা এই সংস্থার কর্মী নন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com