বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২২ অপরাহ্ন

মিয়ানমারে বিদ্বেষ ছড়ানোর জন্য ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা

মামলার আবেদনে বলা হয়, ফেসবুকের অ্যালগরিদমে মিথ্যা তথ্য ও উগ্রবাদী বক্তব্য মিয়ানমারে ছড়িয়ে পড়েছে, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী সহিংসতায় উত্তেজনা বাড়িয়েছে।

আবেদনে বলা হয়, ‘ফেসবুক এক রোবট প্রোগ্রামের মতো যার উদ্দেশ্য একটাই : বিস্তার করা।’

এতে বলা হয়, ‘এই বাস্তবতা অস্বীকার করা যায় না যে ঘৃণা, বিভেদ ও ভুল তথ্যের ফেসবুকে বিস্তারের মাধ্যমে লাখ লাখ রোহিঙ্গাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলেছে।’

মিয়ানমারে বাস করা বিভিন্ন মুসলিম সম্প্রদায় দেশটিতে নিগ্রহের শিকার হয়ে আসছে। কয়েক প্রজন্ম ধরে শত শত বছর মিয়ানমারে বাস করে আসলেও দেশটিতে তাদেরকে বহিরাগত হিসেবে বিবেচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com