বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলার ধরন নিয়ে সমালোচনা হলেও খেলোয়াড়দের সমর্থন নিজের প্রতি রয়েছে উল্লেখ করে ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন তাদের খেলার স্টাইলে কোন পরিবর্তন হবে না।
ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত ৪৯ বছর বয়সি আর্জেন্টাইন কোচকে এ সময় কিছুটা আক্রমনাত্মক মনে হয়েছে। টটেনহ্যাম হটস্পর্সের সাবেক কোচ চলতি বছরের শুরুতে দায়িত্ব নেয়ার পর বরখাস্তকৃত উত্তরসুরির চেয়ে নিজের রেকর্ডকে এগিয়ে রেখে বলেন, লিগ ওয়ানে এই মুহুর্তে ১১ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বও নিশ্চিত করেছে তার শিষ্যরা।
পচেত্তিনো বলেন,‘ আমি মনে করি আমার প্রতি খেলোয়াড়দের সমর্থন রয়েছে। তাই আমি বেশ ভাল এবং স্বস্তিতে আছি।’
নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মত মহাতারকাদের দলে পাওয়া স্বত্বেও স্পার্সদের মত খেলতে না পারায় বর্তমান দল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পচেত্তিনো। এমবাপ্পে নিয়মিত গোল করে গেলেও মেসি খুব কম সময় নিজের সেরাটা খেলতে পারছেন। অপরদিকে ইনজুরিতে রয়েছেন নেইমার।
রক্ষনভাগের হাইপ্রোফাইল তারকা সার্জিও রামোসকে দলভুক্ত করার পরও হতাশা বেড়েছে। কারণ ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা একটি মাত্র ম্যাচে অংশ নিতে পেরেছেন। শিরোপা দৌঁড়ে অনেকদূর এগিয়ে গেলেও লীগ ওয়ানের সর্বশেষ দুই ম্যাচে ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে। শনিবার লেন্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে পচেত্তিনোর শিষ্যরা।
পিএসজি কোচ বলেন,‘ আমি জানি মানুষ পিএসজি নিয়ে সমালোচনা করছে। ্ওইে সমালোচনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে। হ্যা, আমরা আরো ভাল খেলতে পারতাম। দলকে আরো উন্নতি করা যায়।
কিন্তু পিএসজির উপর নজরদারী করে এবং চারপাশে গোলমাল করলে ক্লাবের এগিয়ে চলায় সহায়তা হবে না।’
তিনি বলেন, পিএসজির একটি কৌশল রয়েছে। আমরা কোনদিকে যাচ্ছি তার একটি স্বচ্ছ ধারনা খেলোয়াড়, স্টাফ ও আমাদের রয়েছে। আমরা এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আছি এবং এগিয়ে চলছি।’
সমালোচনায় নিজে এবং খেলোয়াড়রা প্রভাবিত হবেন না উল্লেখ করে আর্জেন্টাইন কোচ বলেন,‘ শোরগোল ও সমালোচনা দিয়ে এই প্রক্রিয়ার পরিবর্তন ঘটানো যাবেনা। আমরা জয়ের ধারায় আছি এবং লিগ ওয়ানে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছি। দ্বিতীয় স্থান নিয়ে হলেও কঠিন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছি।
প্রবল ঝড়ের মধ্যেও আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। কারণ আমরা জানি ঝড়ের পর রৌদ্রোজ্জল দিন আসে। ’