বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ বছরের ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রকাশিত মার্কিন সাময়িকীটির তালিকায় প্রধানমন্ত্রীর অবস্থান ৪৩তম। মূলত বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে এ বছর ১০০ জনকে নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়ে টানা তৃতীয়বার তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এবারের মেয়াদেই জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রতি বছর বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে থেকে ১০০ জনকে বেছে নিয়ে তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। গত ১০ বছর ধরে এ তালিকায় প্রথম স্থানে ছিলেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com