বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিনসহ ১৩ জন নিহত

ভারতের তামিল নাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়ত মারা গেছেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি মারা যান।

স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে কুন্নুরের জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সামরিক বাহিনীর এমআই- ১৭  হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন রাওয়াত। হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার স্ত্রী, তার প্রতিরক্ষা সহযোগী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর সদস্যসহ মোট ১৩ জন ছিলেন। খবর এনডিটিভির

বিমানবাহিনীর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় বিপিন রাওয়াতসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিপিনের স্ত্রী মধুলিকাও আহত হন।

এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

ভিডিওতে দেখা যায়, পাহাড়ি এলাকায় হেল্পিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে উপড়ে যাওয়া গাছ, ধোঁয়া এবং আগুনের মধ্যেই উদ্ধারকারীরা কাজ চালাচ্ছেন। আর পুলিশ সদস্য ও স্থানীয়রা মরদেহ সরিয়ে নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com