বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে ভার্চুয়ালি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি।
প্রায় দুই ঘণ্টা আলাপ করেন পুতিন ও বাইডেন। তারা যেই ভিডিও লিংকে কথা বলেন তা এর আগে কেউ ব্যবহার করেনি। এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদমাধদ্যম ‘তাস। দুই পরাশক্তি দেশের বৈঠকে ইউক্রেন ইস্যু ছাড়াও সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়।