বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য হবে শুক্রবার। বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ দিল্লিতে পৌঁছাবে। জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত প্রধান। সাবেক সেনাপ্রধান রাওয়াতকে ২০২০ সালের জানুয়ারিতে এই নতুন দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। জম্মু ও কাশ্মীর এবং চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেও তিনি সেনার কমান্ডিং অফিসার ছিলেন।

বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি ও তার স্ত্রী মারা যান। তাদের সাথে মারা গেছেন আরো ১১ জন। দুর্ঘটনায় একমাত্র জীবীত ব্যক্তি হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তিনি সুলুরে বিপিন রাওয়াতকে স্বাগত জানিয়ে ওয়েলিংটন নিয়ে যাচ্ছিলেন। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com