বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে দুইদেশ। রয়টার্স জানায় মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি স্থল সংযোগ চালু করেছে সৌদি আরব ও ওমান।
সম্পর্ক উন্নয়নের লক্ষে আরও একটি পদক্ষেপ নিলো ইরান ও আরব আমিরাত। ইরানের খুজেস্তান প্রদেশে ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে আমিরাত।
এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা হলো। যার আওতায় গ্যাস ফায়ার থার্মাল, সোলার এবং উইন্ড পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে দুইবায়ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি। ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর ইরানের সঙ্গে আমিরাতের সম্পর্কে টানাপোড়েন চলছে। আর এমন পরিস্থিতিতেই বিদ্যুৎ স্থাপনা নির্মাণের চুক্তি সই হলো। ফলে একে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।