বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শেষ হলো মেরকেল যুগ, জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ

জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন এসপিডি দলের নেতা ওলাফ শলস। গতকাল বুধবার পার্লামেন্টে ভোটাভুটির পর তাকে শপথ পড়ানো হয়। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে এমপিদের ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান শলস। তার বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জেতার পর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিনস পার্টি এবং ব্যবসাবান্ধব ফ্রি ডেমোক্র্যাটস দলের সঙ্গে জোট করেন এসপিডির নেতা ওলাফ।

ভোটের পর প্রেসিডেন্ট প্রাসাদে ওলাফের হাতে চ্যান্সেলরের নিয়োগপত্র তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। ওলাফকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দেয়ার লায়েন অভিনন্দন জানিয়েছেন। ভোটের পর শলৎস জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান। সেখানে প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার তার হাতে নবম ফেডারেল চ্যান্সেলর হিসাবে নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন। এরপর শলৎস আবার বুন্ডেসটাগে ফিরে যান এবং সেখানে শপথ গ্রহণ করেন।

বিবিসি জানায়, জার্মানির নবসূচনা করতে যথাসাধ্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চ্যান্সেলর শলৎস। তিনি এরপর তার মন্ত্রিসভা ঘোষণা করবেন এবং নতুন মন্ত্রীরাও প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে নিয়োগপত্র গ্রহণ করবেন । নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন থাকছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন পরিবেশবাদী গ্রিন পার্টি এবং চার জন উদারপন্থি এফডিপি থেকে।

মেরকেলের মন্ত্রীরা শলৎসের মন্ত্রীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। আর মেরকেলের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শলৎস তার দায়িত্ব তুলে দেবেন নতুন অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারের হাতে। গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্য বামপন্থি এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিন এবং নব্য উদারপন্থি এফডিপি-র সঙ্গে জোট গঠনের চুক্তি করে। জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা আছে জার্মানির নতুন সরকারের। তবে প্রাথমিকভাবে শলৎসের সরকার করোনাভাইরাস মোকাবেলাকেই অগ্রাধিকার দেবে। খবর: ডয়চে ভেলে, আলজাজিরা ও এএফপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com