বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
আজ মুক্তি পেয়েছে নূরুল আলম আতিক পরিচালিত বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি প্রথম সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জের ছয়টি হলে মুক্তি পেয়েছে। সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি মিরপুর, মহাখালীর এসকেএস, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে দেখা যাবে সিনেমাটি।
২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাটি। শুটিং শুরু হয় ২০১৬ সালে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ। সিনেমাটি প্রযোজনা করছে পা-ুলিপি কারখানা। প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু। চিত্রগ্রহণে সুমন সরকার, কাশেফ শাহবাজী, মাজাহারুল ইসলাম, সম্পাদনা সামির আহমেদ, শব্দে সুকান্ত মজুমদার, সংগীত রাশিদ শরীফ শোয়েব, শিল্প নির্দেশনায় লিটন কর, ওয়াদুদ রেইনি, পোশাক পরিকল্পনায় শারমিন নাহার লাকী, আফরোজা, মৃন্ময়ী সরকার, রূপসজ্জায় মো. ফারুক ও ফরহাদ রেজা মিলন।