বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজের শক্তি দেখে নিজেই অবাক

দুই মাস আগেই ভারতের দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানেন দ্য ফ্যামিলি ম্যান-টু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানান দিলেও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কখনো মুখ খুলতে দেখা যায়নি সামান্থা রুথ প্রভু কিংবা নাগা চৈতন্যকে। ব্যক্তিগত সম্পর্কের মর্যাদা বজায় রাখতে দুজনকেই নীরব থাকতে দেখা গেছে, তবে অনেকেই এর জন্য সামান্থাকে দায়ী করতে শুরু করেন। আঙুল উঠে অভিনেত্রীর চরিত্রের ওপর। গুজব রটে, সামান্থা নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি গর্ভপাত করিয়েছেন বলেও গুঞ্জন রটে। এসব নিয়ে দীর্ঘ জল্পনার জবাবে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করেছিলেন। সেখানে সেসব গুঞ্জন অস্বীকার করে কঠিন পরিস্থিতি কাটিয়ে ফেরার জন্য নিজের মতো সময় চেয়ে নেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খোলেন সামান্থা। জানালেন, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ভেবেছিলেন তিনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবেন, কিন্তু এখন তিনি নিজেকে যথেষ্ট শক্তিশালী নারী মনে করেন। আর সেজন্য গর্ববোধ করেন। দক্ষিণী এ তারকা বলছিলেন, ‘অনেক চিন্তাভাবনার পরই আমরা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে, একটা খারাপ সময় চলছে। এটা বুঝতে হবে। মেনে নিতে হবে। কথাও বলতে হবে। আমাকে আমার জীবনটায় এখনো বাঁচতে হবে। আর এ বেঁচে থাকার মধ্যে এসব ঘটনার প্রসঙ্গও আসবে। ব্যক্তিগত জীবনে কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, সেগুলো যেমন মনে রাখতে হবে, তেমনি আগামী দিনের ব্যক্তিগত জীবনটাও বাঁচাতে হবে। আমার তো এখন নিজেকে দেখেই অবাক লাগে, এত শক্তিশালী আমি! আলাদা হয়ে যাওয়ার সময় ভেবেছিলাম আমি টুকরো টুকরো হয়ে মারা যাব। এমন একটা কঠিন সময় কাটানোর জন্য যতটা শক্তি দরকার, আমার মধ্যে ছিল না। আজ সত্যিই নিজের জন্য গর্ববোধ হয় যে, ওই কঠিন পরিস্থিতি আমি কীভাবে পেরিয়ে এসেছি তা ভেবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com