বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিরাট-অনুষ্কার প্রতিবেশী হচ্ছেন ‘ভিক্যাট’, হানিমুনে গেলেন…

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সাতপাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। আগেই শোনা গিয়েছিল, নবদম্পতি নিজেদের জুহুতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। পাঁচ বছরের জন্য ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটটি আবাসনের অষ্টম তলায়। সেখানেই ‘বিরুষ্কা’র বাস।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছিল, ভিকি-ক্যাটরিনা ফ্ল্যাট ভাড়া নেয়ার সময় প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা জমা রেখেছেন। প্রথম ৩৬ মাস ভিকি এবং ক্যাটরিনা প্রতি মাসে ৮ লাখ টাকা করে ভাড়া দেবেন। তারপরের ১২ মাস ৮.৪০ লাখ টাকা করে প্রতি মাসের ভাড়া। এরপরের একবছর প্রতি মাসে হবু তারকা দম্পতি সেই বাসস্থানের জন্য প্রতিমাসে ৮.৮ লাখ করে টাকা দেবেন।

বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই নিজেদের নতুন ফ্ল্যাট সাজাতে শুরু করেন ‘ভিক্যাট’। তাদের বাড়ির কনস্ট্রাকশনের আওয়াজে ভীষণ অস্বস্তিতে ছিলেন অনুষ্কা। আর তাই নবদম্পতিকে শুভেচ্ছা জানানো পোস্টে মজা করেই তিনি লেখেন, ‘তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা। সারাজীবন একসঙ্গে থেকো। অবশেষে তোমরা বিয়ে শেষে তোমাদের বাড়িতে চলে আসতে পারবে। আমাদেরও আর কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে হবে না।’

আরও পড়ুন: ডা. মুরাদকাণ্ড: দেশে ফিরেই যা করতে চাইলেন মাহি

এদিকে শুক্রবার সকাল হতেই ভিকি-ক্যাট উড়াল দিয়েছেন হানিমুনে। টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র নিশ্চিত করেছে, নবদম্পতি আগামী রোববার পর্যন্ত মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করবেন। তারপরে তারা মুম্বাইতে ফিরে যাবেন এবং নিজ নিজ সিনেমার শুটিং শুরু করবেন।

সকাল ৭টায় হেলিকপ্টারে করে রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট ছাড়েন ক্যাট-ভিকি। তাদের পরিবারের সদস্যেরা এরইমধ্যে মুম্বাই ফিরতে শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com