বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সুখবর দিলেন ভারতী

অবশেষে গুঞ্জনই সত্যি হলো, মা হতে চলেছেন কৌতুক অভিনেত্রী ভারতী সিং। একটি ভিডিও প্রকাশ করে সুখবরটি নিজেই দিয়েছেন তিনি।সম্প্রতি ভারতীর মা হতে যাওয়ার খবর ছড়িয়েছিল। কিন্তু প্রথমে বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের কাছে মুখ খোলেননি তিনি। তবে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে একটি ভিডিও প্রকাশ করে স্বামী হর্ষ লিম্বোচিয়াকে সঙ্গে নিয়ে কমেডির ছলে সুখবরটি দেন তারা দু’জনই।

ভিডিওটির শুরুতেই দেখা যায় বাথরুমে বসে রয়েছেন ভারতী। তিনি জানান, গত ৬ মাস ধরে এভাবেই ক্যামেরা চালু রেখে প্রেগন্যান্সি টেস্ট করছেন তিনি, যাতে সেই বিশেষ মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারেন। অথচ প্রত্যেকবারই হতাশ হচ্ছে তিনি। কিন্তু এইবার টেস্ট পজিটিভ আসামাত্রই ছুটে গিয়ে ঘুমন্ত হর্ষকে টেনে তোলেন ভারতী। এরপর সবার সঙ্গে আনন্দের মুহূর্তটা ভাগ করে নেন।

উচ্ছ্বাস প্রকাশ করে হর্ষ বলেন, ‘ও মা হতে চলেছে, আর আমি বাবা হতে চলেছি… সবাই এবার বিরক্ত হয়ে যাবে, আমরাও বিরক্ত হয়ে যাব কারণ বাচ্চা আসছে, তবে সত্যি আমরা দারুণ খুশি’।

২০১৭ সালে লেখক ও উপস্থাপক হর্ষ লিম্বোচিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভারতী। কিছুদিন আগে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com