বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিলাসবহুল বাড়ি নির্মাণে প্রভাসের ব্যয় ২২৬ কোটি টাকা

‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান প্রভাস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতাকে। বর্তমানে ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি। সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনে এই অভিনেতা বেশ শৌখিন। তার রয়েছে বিলাসবহুল বাড়ি-গাড়ি। মুম্বাইয়ে ব্যয়বহুল একটি বাংলো কিনেছেন তিনি। হায়দরাবাদের জুবিলি হিলসে রয়েছে প্রভাসের বিলাসবহুল একটি বাংলো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ কোটি রুপি। হায়দরাবাদে আরেকটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন ‘ইয়ং রেবেল’খ্যাত এই তারকা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদের নানকরামগুড়ায় দুই একর জমি কিনেছেন প্রভাস। যার মূল্য ১২০ কোটি রুপি। এই জমিতে দৃষ্টিনন্দন একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। বাড়ি নির্মাণ বাবদ ব্যয় করবেন ৮০ কোটি রুপি। অর্থাৎ বিলাসবহুল এ বাড়ির জন্য মোট ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২৬ কোটি ৯১ লাখ ১২ হাজার ৪৮০ টাকা) ব্যয় করবেন এই তারকা।

কিছুদিন আগে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। বেশ আগে ‘প্রভাস২১’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষে সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু লকডাউনের সময়ে ‘আদিপুরুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। আগামী বছরের শুরুতে এ সিনেমার শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com