বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঘরে ফেরার কোনো সহজ রাস্তা নেই, ভিরাটের উদ্দেশে আনুশকা

সম্প্রতি ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব হারিয়েছেন ভিরাট কোহলি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে সময় কাটিয়েছেন কোহলির দল। এমন মুহুর্তে ভিরাটের পাশে আছেন স্ত্রী আনুশকা শর্মা।

শনিবার, চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তা পোস্ট করে স্বামীকে মনে করে দিয়েছেন বলিউড অভিনেত্রী। পোস্টটির শুরু ভিরাটের প্রিয় গানের পংক্তি দিয়ে। বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, ঘরে ফেরার কোনো সহজ রাস্তা নেই।

এর পরেই আনুশকা লিখেছেন, এই গান তোমার প্রিয়। এই গানের শব্দগুলোকে সম্বল করেই তুমি বেঁচে থেকেছ। এই গানের কথা সম্পর্কের ক্ষেত্রেও খুব সত্যি। আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। প্রয়োজনে আমার কথা শোনার জন্য হৃদয়ের দরজা খুলে রেখেছ, ধন্যবাদ।

আনুশকা আরও লেখেন, দুনিয়া কেবল ধারণার উপর ভিত্তি করে চলে। সেখানে তোমার মতো মানুষ হতে গেলে প্রচণ্ড সাহসের দরকার। সমানে সমানে বিয়ে তখনই সম্ভব, যখন দু’জনেই একটা নিরাপদ জীবনে দাঁড়িয়ে। আর তুমি আমার দেখা সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ মানুষ।

বলিউড অভিনেত্রীর ভাষ্য, তারা সত্যিই ভাগ্যবান। যারা তোমাকে কাছ থেকে চেনেন। তোমাকে নিয়ে যে সব ধারণা প্রচলিত আছে, এর বাইরে গিয়ে জানেন তোমাকে। সব সাফল্যের আড়ালে তোমার মনকে চিনতে হবে। এভাবেই যেন ভালোবাসা, সততা, শ্রদ্ধা আর বিশ্বস্ততা আমাদের পথ দেখায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com