বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২১ বছর পর ভারতের সুন্দরীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট

১৯৯৪ সালে ভারত পেয়েছিল তার প্রথম মিস ইউনিভার্স। বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। এরপর দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্স হরনাজ সান্ধু। এ বছর ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর। ২১ বছর বয়সী হরনাজের জন্ম পাঞ্জাবী পরিবারে। চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী। ইতিমধ্যেই দুটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি, যা মুক্তি পেতে চলেছে ২০২২ সালে।

টিনেজ থেকেই মডেলিংয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন হরনাজ।

২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন হরনাজ সান্ধু। এরপর ২০১৮ সালে ফের এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হরনাজ, কিন্তু সে বছর সেরার শিরোপা পেতে ব্যর্থ হন তিনি। এরপর ২০২১ সালে ফের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এই বছর সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হরনাজ।

এরপর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। লারা দত্তের পর ফের একবার মিস ইউনিভার্স মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন হরনাজ। রবিবার তার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান পায় প্যারাগুয়ে ও সাউথ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com