বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কনসার্টে ব্যস্ত জেমস

করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে নেই কোনো কনসার্ট। শিল্পীরা প্রস্তুত থাকলেও এতোদিন কনসার্ট আয়োজনের অনুমতি পায়নি আয়োজকরা। মাস দুয়েক হলো অবস্থা কিছুটা স্বাভাবিকের দিকে। সেই সূত্রেই গেল মাস থেকে কনসার্টে ফিরেছেন নগরবাউল খ্যাত গুরু জেমস! নভেম্বরের ১২ তারিখ থেকে নিয়মিত কনসার্টে গাইছেন জেমস। সারা দেশেই তিনি ছুটে চলেছেন। অংশ নিচ্ছেন করপোরেট শো থেকে শুরু করে খোলা মঞ্চে আয়োজিত কনসার্টগুলোতেও। ডিসেম্বরে এসে কনসার্টের চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে। পাচ্ছেন না দম ফেলার ফুরসত। এমনকি এক দিনে একাধিক কনসার্টেও অংশ নিচ্ছেন জেমন। এমনটাই জানিয়েছেন জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। গত শনিবার তিনি জানান, পুরো ডিসেম্বর জুড়ে জেমস ভাইয়ের ব্যস্ত সিডিউল। প্রায় প্রতিদিনই আছে কনসার্ট। এরমধ্যে ঢাকার বাইরেও বেশকিছু কনসার্টে গাইবেন জেমস ভাই। এটি চলবে একেবারে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com