বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অবশেষে সালমান-রণবীরকে ডিনারে দাওয়াত ক্যাটরিনার

ধুমধাম করে বিয়ের পর স্বামীর সঙ্গে জনসমক্ষে এসেছিলেন নতুন সাজে। এক ঢাল খোলা চুল। চওড়া সিঁথি ভর্তি সিঁদুর। হাতে এক গুচ্ছ লাল চুড়ি, দুকানে ভারী দুল। পরনে স্নিগ্ধ গোলাপি এবং সোনালি কাজের চুড়িদার। প্রশ্ন উঠেছিল চারপাশে। এ বার কি তবে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ে পর্বে ইতি!

খবর বলছে, কড়া নিরাপত্তার বিয়ে আর মধুচন্দ্রিমাতেই ভিকি-ক্যাটরিনার বিয়ের উদ্‌যাপন শেষ হয়ে যায়নি। এ বার বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বড়সড় নৈশভোজের কথা ভাবছেন ভিক্যাট। সেখানে প্রাক্তন দুই প্রেমিককেও দাওয়াত দিয়েছেন ক্যাটরিনা।

বলিউড সংবাদমাধ্যমের খবর ওমিক্রনের কথা মাথায় রেখেই যাবতীয় বিধি নিষেধ মেনেই এই নৈশ ভোজের আয়োজন করছেন নবদম্পতি। ২০ ডিসেম্বর আড্ডা-খানাপিনার আসর বসবে মুম্বাইয়ের বিখ্যাত হোটেলে।

ডিসেম্বরের ২০ তারিখেই কেন এই অনুষ্ঠান? শোনা যাচ্ছে ক্যাটরিনার বাড়িতে এমনিতেই বড়দিনের উদযাপনে ধুমধাম হয়। বিয়ের পরে প্রথম বড়দিন ভিকি ক্যাটরিনা যাতে একত্রে বাড়িতেই পালন করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।

ইতিমধ্যেই অমিতাভ বচ্চন থেকে সালমান খান, রণবীর কাপুর, শাহরুখ খান- সকলের কাছে আমন্ত্রণ পত্র চলে গিয়েছে। যাতে তাঁরা ওই দিনের উৎসবে সামিল হতে পারেন, অন্য আর কোনও কাজ না রাখেন, সে জন্যই আগেভাগে নিমন্ত্রণ।

তবে এর মধ্যেই ওমিক্রনের কথা মাথায় রেখে একটি নির্দেশ জারি করতে বাধ্য হয়েছেন ভিক্যাট। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে তবেই এই নৈশভোজে যোগ দেওয়া যাবে বলে জানিয়েছেন তাঁরা।

গত ৯ ডিসেম্বর রাজস্থানে নিরাপত্তার ঘেরাটোপে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরেই অনুষ্ঠানের হরেক মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছুটি শেষে এ বার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে ফেরার পালা।

বলি পাড়ার খবর, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ছবি করছেন ক্যাটরিনা। মাঝ পথে আটকে থাকা সেই কাজ ফের শুরুর পরিকল্পনা তাঁর। ফুরসৎ নেই ভিকিরও। ছুটি শেষ হতেই ক্যাটরিনার মতো তিনিও ফিরবেন কাজে। প্রযোজক দীনেশ বিজনের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা।

কাজে যোগ দেওয়ার আগেই ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য তাই বিয়ে পরবর্তী নৈশ ভোজ সেরে ফেলতে চান বলিউডের নবতম তারকা-দম্পতি।

প্রসঙ্গত, বিয়েতে দুই প্রাক্তন প্রেমিককেই নাকি নিমন্ত্রণ করেননি ক্যাট। তবে তাঁরাই বহু মূল্য উপহারে ঢেকে দিয়েছিলেন ক্যাটরিনাকে!

ক্যাটের বিয়ের দিন দেশ ছেড়েছিলেন সালমান, পৌঁছেছিলেন রিয়াদে দাবাং কনসার্টে যোগ দিতে। রনবীর অবশ্য কোথাও যাননি।

বিয়েতে ক্যাটরিনাকে ১.৩ কোটি রুপি মূল্যের হিরের আংটি উপহার দিয়েছেন ভিকি কৌশল। কিন্তু ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিকের উপহার মূল্য ছাপিয়ে গিয়েছে স্বামী ভিকির  উপহারকেও!

সালমান খান নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনাকে।

উপহারের মামলায় ভিকিকে টেক্কা দিয়েছেন রণবীরও। প্রাক্তন প্রেমিকাকে বিয়ের দিন ২.৭ কোটি মূল্যের হিরের নেকলেস উপহার দয়েছেন রণবীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com