বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘নির্বাণ’ সিনেমায় প্রিয়াম অর্চি

তরুণ অভিনেত্রী প্রিয়াম অর্চি ‘নির্বাণ’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

নতুন এই সিনেমা নিয়ে প্রিয়াম অর্চির ভাষ্য, ‘নির্বাণ একটা মেয়ের বাস্তব এবং মনোজাগতিক এক যাত্রার ভিতর দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প; যেই চরিত্রটি আমি করছি। এই খুঁজে পাওয়ার জার্নিটি গল্পে যেভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে, তা আমাকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে ছবিটিতে কাজের ব্যাপারে। বর্তমানে প্রস্তুতি পর্ব চলছে, ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে।’

এরইমধ্যে সিনেমাটির ওয়েবসাইট চালু করা হয়েছে। চুড়ান্ত করা হয়েছে অন্যান্য কাস্ট এন্ড ক্রু।

সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম জানান, ‘নিজেকে আবিস্কারের জার্নি। এই জার্নিতে প্রিয়াম যুক্ত হওয়া আমাদের জন্য আনন্দের। আমার মনে হয় সে ঠিকঠাক নিজের চরিত্রটি তুলে ধরতে পারবে।’

পরিচালক জানান, তারা শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। শীত শেষেই চুড়ান্তভাবে শুটিং হবে। নতুন বছরের গোড়াতেই শুটিং শেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবসহ মুক্তির বিষয়ে চিন্তা করছেন পরিচালক।

মঞ্চ ও টেলিভিশনের বাইরে প্রিয়াম অর্চি এর আগে রাব্বী মৃধা পরিচালিত ও আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নেই’ ও সরকারি অনুদানে নির্মিত আমিনুর রহমান পরিচালিত ‘কমলাপুরান’ সিনেমায় অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com