বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মেয়ের প্রেমিকের সঙ্গে বড়দিন পালন করলেন আমির খান

সাবেক স্ত্রী কিংবা বিশেষ বন্ধু নয়, বলিউড সুপারস্টার আমির খান বড় দিন পালন করলেন মেয়ে ইরা খান ও তার প্রেমিক নুপূর শিখরের সঙ্গে। তারা ম্যাচিং করে পোশাকও পরেছিলেন এদিন।

তাদের সঙ্গে ছিলেন ইরার আরেক ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি পাল।

ইরা সামাজিকমাধ্যম ইনস্ট্রাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, ঘরের মধ্যে দাঁড় করানো একটি টেলিস্কোপ ধরে হাঁটু গেড়ে বসে রয়েছেন এই চারজন। আমির ও নূপুরের পরনের পায়জামা একেবারে হুবহু এক।

অন্যদিকে, ইরা এবং তার বান্ধবী স্মৃতির পায়জামাও পরস্পরের সঙ্গে ম্যাচিং। ঘরের কাঁচের দেওয়ালের বাইরে পাইন গাছ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনও পাহাড়ি অঞ্চলে রয়েছেন তারা।

অন্য একটি ছবিতে নীলরঙের একটি পুলওভার এবং জগার্স প্যান্ট পরে সেই টেলিস্কোপের সামনে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন আমির। আর হাতে ধরা ছোট্ট একটি গিফট বক্স।

২০২০ সালের নভেম্বর থেকেই ইরা-নূপূরের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ফিটনেস কোচ নুপূর শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন নেন আমির কন্যা ইরা।

প্রেমিক নুপূরের প্রতি অগাধ ভরসার কথা এর আগেও একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা ইরা। কীভাবে নুপূরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলে দিয়েছে, সে কথাও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com