মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলে ২১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ দফায় টাঙ্গাইল সদর, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।এছাড়া ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিটি কেন্দ্রে ১৮ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি উপজেলায় র‌্যাব এবং ডিবির টিমও কাজ করছেন।

তিনি আরও বলেন, বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। এ লক্ষে সকল প্রস্ততি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com