বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক, সংকট নেই: তথ্য উপদেষ্টা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে বর্তমানে কোনো সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে এলপিজি আমদানিকারক ও অপারেটররা দেশের বাজারে গ্যাসের সংকট না থাকার বিষয়টি নিশ্চিত করেন। তাদের ভাষ্য, বর্তমানে এলপিজির মজুদ ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, চুক্তিটির মাধ্যমে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com