মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে: রুবিও

ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে হরমুজ প্রণালিকে নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

রুবিও বলেন, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পরিমাণ তেল এখনো এই নৌপথ দিয়ে পরিবহন হচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সে ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ বা শুল্ক আরোপ করতে পারে। এমনকি কোন দেশ জ্বালানি পাবে আর কোন দেশ পাবে না, সেই সিদ্ধান্তও নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে তেহরান। রুবিওর ভাষায়, এটি হবে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com