বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

একসঙ্গে মনোজ-জয়া-চঞ্চল

ষাটের দশকে কলকাতার নকশাল আন্দোলনের ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সেখানকার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তাতে প্রধান চরিত্র চারু মজুমদার ও লীলা মজুমদারের ভূমিকায় বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকী ও ঢাকার জয়া আহসানের অভিনয়ের খবর শোনা যায়। তবে কিছুদিন পরই বিষয়টি অস্বীকার করেন নওয়াজ। তবে আবারও সিরিজটি আলোচনায় এসেছে। এবার আরেক বলিউড অভিনেতার বিপরীতে জয়ার কাজের খবর এসেছে। ‘সাদা আমি কালো আমি’ নামের এ সিরিজে জয়ার বিপরীতে অভিনয় করবেন মেধাবী অভিনেতা মনোজ বাজপেয়ি। সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের আরেক তারকা চঞ্চল চৌধুরী। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছরে পূজার পর শুরু হবে সিরিজের শ্যুটিং। পটভূমিকায় ১৯৬৭-এর নকশালবাড়ি আন্দোলন। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুনু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। প্রযোজনায় অরিন্দম চট্টোপাধ্যায়ের সিনেক্স। হঠাৎ এই বদল কেন? এ প্রসঙ্গে সায়ন্তন বলেন, ‘বেঁকে বসেছেন নওয়াজ। তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অনেকটাই। অন্যদিকে, মনোজ পুরোটা জানার পরই সিরিজটি নিয়ে যথেষ্ট আগ্রহী। তাই তিনিই চারু মজুমদার হয়ে পর্দায় আসতে চলেছেন।’ পরিবর্তন এসেছে আরও। আগে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছিল চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। সায়ন্তনের কথায়, প্রযোজক এবং তার সম্মিলিত ইচ্ছায় এবার চারুর ‘ছায়াসঙ্গী’ হতে চলেছেন চঞ্চল চৌধুরী। রুনু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা রণিত রায়কে। এ ছাড়া প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তিনি থাকবেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। এ ছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছে পরেশ রাওয়াল ও বোমান ইরানির কথা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com