বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শাপলা মিডিয়ার অফিসে হামলা

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অফিসে হামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ৪০-৫০ জন দুর্বৃত্ত এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর কাকরাইলে ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ারের চতুর্থ তলায় শাপলা মিডিয়ার অফিসে এই হামলা হয়। ঘটনার পর রমনা মডেল থানার পুলিশ, র‌্যাব-২ এবং সিআইডির ফরেনসিক বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করা হয়।

শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টার দিকে অর্ধশতাধিক হামলাকারী মাস্ক, মুখোশ ও হেলমেট পরিহিত অবস্থায় অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসে থাকা ৪০টির বেশি ল্যাপটপ ও ভিডিও মেকিংয়ের যন্ত্রপাতি নিয়ে গেছে তারা। এ ছাড়া ৩০টির বেশি ডেস্কটপ ভাঙচুর করে অফিসে থাকা সবার মোবাইল, মানিব্যাগ নিয়ে যায়। হামলার সময় তারা সেলিম খান ও জায়েদ খানকে খোঁজাখুঁজি করে।

জানা যায়, গত ১১ আগস্ট চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের মালিক মো. সেলিম খান হুমকি-ধমকির বিষয় জানিয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরের ঘটনাবলি নিয়ে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি সিনেবাজ অ্যাপে বিনা মূল্যে প্রদর্শন করা হয়। এরপর সেন্সর ছাড় পাওয়া ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটিও ১৪ আগস্ট ১২টা ১ মিনিটে সিনেবাজ অ্যাপে দেখানো হয়। ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি প্রচারের আগে থেকেই স্বাধীনতাবিরোধী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা  হুমকি দেওয়াসহ বিপদে ফেলার চক্রান্ত শুরু করে।

জিডিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৬ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলন করে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের টিজার অফিশিয়াল পোস্টার রিলিজের পর থেকেই হুমকি দেওয়া শুরু হয়। এ ছাড়া কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন উসকানিমূলক নানা প্রচারণা শুরু করে। এসব কারণে বিপদের আশঙ্কা করা হয় জিডিতে।

শাপলা মিডিয়া নির্বাহী প্রযোজক ও ভয়েস টেলিভিশনের অনুষ্ঠান প্রধান অপূর্ব রায় কালের কণ্ঠকে বলেন, “এই হামলা আজকের ঘটনা না। কয়েক মাস ধরেই হুমকি-ধমকি আসছিল। এ বিষয়ে জানিয়ে জিডিও করা হয়েছে। মূল বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পেছনে লেগেছে। কিছুদিন আগে ‘আগস্ট ১৯৯৫’ চলচ্চিত্রটি অ্যাপের মাধ্যমে ছাড়ার পরই হুমকি-ধমকি বেড়ে যায়। এর আগে হামলার হুমকি দেওয়া হচ্ছিল।”

তিনি বলেন, “বঙ্গবন্ধু হত্যার  পেছনে ৭৫-এর কুশীলবদের মুখোশ উন্মোচন করা হয়েছে চলচ্চিত্রটিতে। এর আগে আমরা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি দর্শকদের জন্য বিনা মূল্যে দেখার সুযোগ করে দিই। আবার আসছে ২১ জানুয়ারিতে ‘মুক্তির সংগ্রামে মহানায়ক’ নামে আরেকটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কাজ একটা পক্ষের সহ্য হচ্ছে না। এসব কারণে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আমাদের ওপর হামলা করল।”

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা গিয়ে দেখেছি অনেক ভাঙচুর করা হয়েছে। কে বা কারা এই হামলা করেছে এ বিষয়ে শাপলা মিডিয়ার পক্ষ থেকে নির্দিষ্টভাবে কারো কথা বলছে না। ওনারা মামলা করলে আমরা সেটি নেব। এখন আর কিছু বলার মতো নেই।’

র‌্যাব সূত্র জানায়, মাস্ক, মুখোশ ও হেলমেট পরে ৪০ থেকে ৫০ জন হামলা করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভাঙচুর করা হয়েছে। তবে শাপলা মিডিয়ার উপস্থিত কয়েকজন জানিয়েছেন, অফিসে ঢুকেই সেলিম খান এবং জায়েদ খানকে খোঁজে তারা। এরপর ভাঙচুর করে কয়েকটা ল্যাপটপ ও চারটা মোবাইল নিয়ে গেছে।

রমনা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর মোহাম্মদ কালের কণ্ঠকে বলেন, ‘হামলার ঘটনায় কাউকে আঘাত করা হয়নি। জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। অভিযোগের বিষয়ে দেখা হচ্ছে। অফিসে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় একটু সমস্যা। ভবনটির নিচে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটি দেখা হচ্ছে। সেখানে কিছু না পাওয়া গেলে আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখা হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com