বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফারুকী-তিশার ঘরে আসছে নতুন অতিথি

১১ বছরের সংসারজীবনে প্রথমবার সন্তান জন্ম দিতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। বছর শেষে এমনই সুখবর দিলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে বিষয়টি জানান ফারুকী।

এতে ফারুকী লেখেন, “সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেন সব কিছুতে অনুপস্থিত?’ অনুপস্থিত, কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি।”

তিনি আরো লেখেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন, যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com