বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত

কভিড আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এরই মধ্যে আরেক দুঃসংবাদ। জানা গেল, নায়িকার ৭ বছর বয়সী পুত্রসন্তান আইজানও করোনায় আক্রান্ত হয়েছে।

রবিবার সকালে শাবনূর তার ফ্যান পেইজে ছেলে আইজানের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানিয়ে বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার এক দিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনাভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল; কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ- আপনারা আইজানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন।

শাবনূর বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন।

বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর। বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর ২টায় হাসপাতালে ভর্তি হন।

শাবনূর জানান, তিনি করোনা প্রতিরোধী দুটি টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন। তার ব্রিদিং প্রবলেমের পাশাপাশি খুসখুসে কাশি আছে। মাথাব্যথা, বুকে ব্যথা ও খাওয়ায় অরুচি আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com